হলিউডের দুবারের অস্কারজয়ী অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক ৫২ বছর বয়সে তৃতীয় সন্তানের মা হতে চলেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওর মাধ্যমে তিনি এই খবর জানান। ভিডিওতে তাঁর স্বামী ফিলিপ স্নাইডার এবং তিন বছর বয়সী যমজ সন্তান আয়া ও ওমকেও দেখা যায়।
সোয়াঙ্ক রসিকতা করে লেখেন, ‘অনেকেই জানতে চাইছিলেন, পরবর্তী কোন প্রকল্পে কাজ করছি। এটি ডিসেম্বরে মুক্তি পাচ্ছে।’ তিনি জানান, তৃতীয়বার মা হওয়ার খবরে তিনি ভীষণ আনন্দিত, কৃতজ্ঞ এবং রোমাঞ্চিত। ২০১৮ সালে ফিলিপ স্নাইডারকে বিয়ে করেন সোয়াঙ্ক।



