পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর চলে যাওয়ার পর তার বোন এলমা আভেইরো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় মন্তব্য করেছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘বিশ্বাসঘাতকতার প্রতিশোধ ঠান্ডা মাথায় নেওয়াই ভালো।’ এই মন্তব্যের পর রোনালদোর ক্যাম্প ছাড়ার কারণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গত বুধবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে পর্তুগালের ক্যাম্প ছাড়ার কথা জানান রোনালদো, তবে কারণ স্পষ্ট করেননি। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসার সঙ্গে আলোচনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এর আগে ওয়েলসের বিপক্ষে মাঠে নামলেও নরওয়ের বিপক্ষে পুরো সময় বেঞ্চে ছিলেন তিনি। রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে পর্তুগাল।


