জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস আগামী ৮ ফেব্রুয়ারি সোমবার শুরু হতে পারে। ২৯ বা ৩০ দিন স্থায়ী হওয়ার সম্ভাবনার ওপর নির্ভর করে, ৯ অথবা ১০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, রমজান ২৯ দিন হলে ৯ মার্চ মঙ্গলবার এবং ৩০ দিন হলে ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর হতে পারে।
শনিবার (১০ অক্টোবর) সূর্যাস্তের পর নতুন চাঁদের জন্ম হবে এবং রবিবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ১২ অক্টোবর থেকে জমাদিউল আউয়াল মাস শুরু হবে। এর চার মাস পর রমজান মাস শুরু হবে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে কর্তৃপক্ষ রমজান শুরুর তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।






