মানুষের উচ্চাকাঙ্ক্ষা হলো স্বাভাবিক প্রবণতা, যা জীবনে উন্নতির পথ দেখায়। ইসলাম উচ্চাকাঙ্ক্ষাকে নিষিদ্ধ করেনি, বরং তা আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের সাফল্যের দিকে নির্দেশ করে।
রাসুলুল্লাহ (সা.) শক্তিশালী মুমিনকে অধিক প্রিয় বলেছেন, যে মানুষ আখিরাতের ফসল কামনা করে, আল্লাহ তার ফসল বৃদ্ধি করে দেন। উচ্চাকাঙ্ক্ষা অহংকার নয়, বরং নিজেকে উন্নত করার ইচ্ছা।




