রাজধানী ঢাকায় ঈদে মিলাদুন্নবী ও ইসলামি ঐক্য সপ্তাহের উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ ইমামিয়া ওলামা সোসাইটির যৌথ উদ্যোগে ৩০ আগস্ট বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে সভা অনুষ্ঠিত হয়। ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদী প্রধান অতিথি ছিলেন।
আলোচকরা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ইসলামি ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান। তাঁর চরিত্র, সততা ও নেতৃত্বের মাধ্যমে মুসলিম উম্মাহ ঐক্য, শান্তি ও অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে, বলেন বক্তারা।




