চরকির নতুন ওয়েব সিনেমা 'হ্যাপিলি ম্যারিড' সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে দাম্পত্য জীবনে তৈরি হওয়া দূরত্ব ও টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে। জাহিদ প্রীতম পরিচালিত এই সিনেমায় আরিফিন শুভ ও কেয়া পায়েল প্রথমবার জুটি বেঁধেছেন।
গল্পে আনিস (আরিফিন শুভ) ও অনামিকার (কেয়া পায়েল) বিয়ে হয়। কিন্তু বিয়ের রাত থেকেই তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। অনামিকার সামাজিক যোগাযোগমাধ্যম প্রীতি এবং দুই প্রজন্মের চাওয়া-পাওয়ার ব্যবধান তাদের সম্পর্কে জটিলতা সৃষ্টি করে।



