ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এভিয়েশন অ্যানালিটিকস ফার্ম সিরিয়ামের তথ্য অনুযায়ী, সোমবার রিয়াদের নির্ধারিত ফ্লাইটের প্রায় ৬০ শতাংশ বাতিল হয়েছে।
এর আগের দিন রবিবার বিমানবন্দরটির ৯৯.৭ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়। শনিবারের একটি হামলায় ১৩ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই হামলাগুলোর কারণে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বাধার সম্মুখীন হয়েছে।







