যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েলকে বরখাস্ত করার কথা বিবেচনা করছেন। তার বিরুদ্ধে বিলাসবহুল উপহার গ্রহণ এবং প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার বিনিময়ে অর্থ চাওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে ট্রাম্প অবগত আছেন এবং বিষয়টি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
অভিযোগগুলোর মধ্যে অন্যতম হলো, সিনেটে নিয়োগের আগে গিলফয়েল এরিক ডিটার্সের কাছে এক লাখ ডলার চেয়েছিলেন। যদিও গিলফয়েল এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বার্তাগুলোর সত্যতা নিয়ে আপত্তি জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, তিনি বিষয়টি শুনেছেন এবং এটি দুঃখজনক, তবে বিস্তারিত জানেন না।






