যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাসায় তল্লাশি চালিয়েছে। সোমবার সকালে একটি চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই) আদালতের পরোয়ানা নিয়ে এই তল্লাশি কার্যকর করেছে।
তদন্তের সুনির্দিষ্ট বিষয় বা তল্লাশিতে কী পাওয়া গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সূত্রমতে, ইলহান ওমরের শৈশবের অভিবাসন সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে তার পরিবারের অভিবাসন ইতিহাস নিয়ে জালিয়াতির অভিযোগ করে আসছেন, যা ইলহান ওমর বরাবরই অস্বীকার করেছেন।






