সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় ২৪ বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে সাফফাত রহমান নামে একজন এখনো অচেতন অবস্থায় রিয়াদ ন্যাশনাল গার্ড হাসপাতালে চিকিৎসাধীন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আহতদের খোঁজখবর নিচ্ছে।
হামলায় দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। আহতদের মধ্যে কেউ ওমরাহ যাত্রী, কেউ বা সৌদি প্রবাসী। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।






