পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রশিক্ষক মেজর হুসনাইন শাহজাদ হুমায়ুন এবং প্রশিক্ষণার্থী ক্যাপ্টেন আবদুস সামাদ নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) কোয়েটার কাছে নওয়ান কলি এলাকায় বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়।
পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাকিস্তানে প্রশিক্ষণকালে বিমান দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে, তবে এর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয় না।






