আগামী ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত শুরু হবে এবং তা আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপে প্রবেশ করতে পারবেন। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে না। পরিবেশ অধিদপ্তরকে ফি আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পূর্বের প্রজ্ঞাপনের নির্দেশনাগুলোও বহাল থাকবে।



