বলিউড তারকা সালমান খান সম্প্রতি 'কফি উইথ করণ' অনুষ্ঠানে নিজের শোবার ঘরে এক রহস্যময় উপস্থিতি অনুভব করার কথা জানিয়েছেন। তিনি বলেন, মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ঘরে তিনি একা থাকতেন না, সবসময় অদৃশ্য কারও উপস্থিতি অনুভব করতেন।
সালমানের দাবি, কখনো আলো জ্বলে-নিভে উঠত, কখনো আলমারির দরজা নিজে থেকেই খুলে যেত, আবার কখনো মিউজিক সিস্টেম চালু হয়ে যেত। তবে এই ঘটনাগুলো তাঁকে আতঙ্কিত করত না এবং তিনি এটিকে ভূতের উপস্থিতি হিসেবে দেখেননি, বরং এক অদৃশ্য অস্তিত্ব অনুভব করতেন।



