বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২৫’-এ সঞ্জয় সাহা পিয়াল ফিচার রিপোর্টে দ্বিতীয় রানার আপ হয়েছেন। শনিবার রাজধানীর একটি হোটেলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে বর্ষসেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার জিতেছেন রাহেনুর ইসলাম। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।









