জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর সান গ্রুপ চেয়ারম্যান কালানিধি মারানের মেয়ে কাব্য মারানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী নভেম্বরে তাঁদের বিয়ের আয়োজন করা হচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি এক প্রকাশ্য পোস্টে তাঁদের মেয়ের বিয়ের সংবর্ধনায় আমন্ত্রণ পাওয়ার কথা জানান। চেন্নাইয়ে ২১ নভেম্বর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে, তবে মূল বিয়ের অনুষ্ঠান ১১ নভেম্বর গ্রিসে হওয়ার খবরও প্রকাশিত হয়েছে।
কাব্য মারান ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ব্যবসায়ী কালানিধি মারানের মেয়ে এবং সানরাইজার্স হায়দরাবাদের সিইও। তাঁর বাবা সান টিভি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। কালানিধি মারানের আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা।



