ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’ নিয়ে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও এখনো নয় দিনের শুটিং বাকি রয়েছে। একাধিকবার শাকিব খানের শিডিউল নেওয়া হলেও নির্ধারিত সময়ে শুটিং শুরু করতে না পারায় নির্মাণপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
গত বছরের অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হয় এবং ডিসেম্বরে মুক্তির প্রাথমিক পরিকল্পনা ছিল। তবে এক বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। শাকিব খানের ব্যস্ততা এবং ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্রে যাওয়া-আসা, সব মিলিয়ে ‘সোলজার’র বাকি শুটিং শেষ করা নিয়ে জটিলতা কাটছে না।








