ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেকে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে দাবি করেছেন। তিনি মনে করেন, তার গোল করার ধারাবাহিকতা সত্ত্বেও সেটির যথাযথ স্বীকৃতি দেওয়া হয় না। আল নাসরের এই ফরোয়ার্ড তার পরিসংখ্যানকেই শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন।
সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, 'মানুষ আমার পারফরম্যান্সের মান এবং আমার গোলগুলোকে প্রাপ্য কৃতিত্ব দেয় না।' ক্লাব ও জাতীয় দলের হয়ে ১ হাজার ৩৩৭ ম্যাচে ৯৮০ গোল করা এই তারকা ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করার ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও, নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে তিনি অবিচল।







