ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে অন্বয় দ্রাবিড় ঘরোয়া ক্রিকেটে নিজের জাত চেনাতে শুরু করেছেন। চলমান অনূর্ধ্ব-১৯ বিনু মাঁকড় ট্রফিতে দিল্লির বিরুদ্ধে তিনি মাত্র ৪১ বলে ৮৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। কর্নাটক অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটার অন্বয় টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করে ৪১৮ রানের পাহাড় গড়ে তোলে।
বিশাখাপত্তনমে অনুষ্ঠিত এই ম্যাচে অন্বয়ের বিধ্বংসী ব্যাটিং ছিল চোখে পড়ার মতো। ২০৭.৩২ স্ট্রাইক রেটে খেলা তাঁর এই ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৭টি চার। এর আগে চণ্ডীগড়ের বিরুদ্ধে তিনি ৬২ বলে ১০৪ রানের একটি শতরানও করেছিলেন। অন্বয়ের এই ধারাবাহিক পারফরম্যান্স ভারতের আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও বিশ্বকাপের স্কোয়াডে তাঁর জায়গা পাওয়ার দাবিকে জোরালো করছে।



