শারজা ক্রিকেট স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে ভারত চ্যাম্পিয়নসকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে। এনামুল হক জুনিয়র ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক হন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে। দলের পক্ষে রনি তালুকদার ৪০ ও আরাফাত সানি ৩৭ রান করেন। ভারতের হয়ে পীযূষ চাওলা ৩ উইকেট নেন।


