রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। বাসার জানালার কাচ ভেঙে ড্রয়িংরুমে ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে ৩০-৪০ জন হামলাকারী বাইরে থেকে ঢিল ছুড়ে ভাঙচুর করে। তবে কেউ ভেতরে ঢুকতে পারেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।









