হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ পুরুষ হকি দলের ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ভারতের জলন্ধর ও মোহালিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন পিটার গেরহার্ড।
ঘোষিত দলে নতুন মুখ তৈয়ব আলী, মো. আবদুল্লাহ ও তানভীর রহমান। জাতীয় দলে আবার ডাক পেয়েছেন মেহরাব হাসান, নুরুজ্জামান নয়ন, আবেদ উদ্দিন ও নাহিয়ান শুভ। পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় বাংলাদেশ এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে।




