ভারতের দিল্লিতে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে এই পদযাত্রা শুরু হয়, যার নেতৃত্ব দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের চাপে সিইসি ভোটার তালিকা ও নির্বাচনী ব্যবস্থায় অনিয়ম করেছেন।
বিরোধীরা সিইসির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশনও দায়ের করেছেন। পদযাত্রায় রাহুল গান্ধী ছাড়াও প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদব উপস্থিত ছিলেন। পুলিশের বাধায় পদযাত্রাটি সুপ্রিম কোর্টের ৬০০ মিটার দূরে আটকে যায়, যা নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়।











