রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র ব্যক্তিগত জীবনে আবারও ধাক্কা খেয়েছেন। তার প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল জানিয়েছে, গত রবিবার (১১ অক্টোবর) ভার্জিনিয়ার প্রতিনিধিরা বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন।
তাদের মধ্যে কোনো ঝগড়া বা বিরোধ হয়নি, বরং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই এই বিচ্ছেদ হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে গত মে মাসে তাদের বিচ্ছেদ হলেও জুলাইয়ে আবার সম্পর্ক জোড়া লাগে, যা মাত্র তিন মাস স্থায়ী হলো।


