পপ তারকা টেইলর সুইফটের গান শুনে অনুপ্রাণিত হয়ে গান লেখা শুরু করেন রোদসী ইসফার ফাতেমী। সম্প্রতি তার গাওয়া ‘আরেকটু’ গানটি শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। গানটি ইউটিউবে প্রকাশিত হওয়ার আড়াই সপ্তাহে প্রায় ৭০ হাজার বার দেখা হয়েছে।
নিজের লেখা ও সুরে ‘আরেকটু’ গানে রোদসী প্রিয়জনের কাছে আরও একটু ভালোবাসা চেয়েছেন। গানের কথায় অনেকেই নিজেদের অনুভূতির মিল খুঁজে পাচ্ছেন। রোদসী জানান, আন্তর্জাতিক সংগীতের প্রভাব থাকলেও এ অঞ্চলের সংগীতাঙ্গনে নারী শিল্পীদের গান লেখা ও সুর করার ক্ষেত্রে এখনো নানা চ্যালেঞ্জ রয়েছে।



