রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমাটি মুক্তির ১৫ দিন আগেই অগ্রিম টিকিট বিক্রিতে সাড়া ফেলেছে। প্রথম ২৪ ঘণ্টায় জাতীয় পর্যায়ের প্রেক্ষাগৃহগুলোতে প্রায় ৪০ হাজার টিকিট বিক্রি হয়েছে, যা থেকে প্রথম দিনে প্রায় ২ কোটি রুপি আয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে।
বর্তমানে পিভিআর আইএনওএক্স, সিনেপলিস ও মিরাজের মতো প্রেক্ষাগৃহগুলোতে টিকিট বিক্রি চললেও, দক্ষিণ ভারতের বড় শহরগুলোতে এখনও বিক্রি শুরু হয়নি। প্রিমিয়াম পর্দার অনেক ভালো আসন ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে, যা দর্শকের আগ্রহের প্রমাণ দেয়।








