রণবীর কাপুর অভিনীত 'রামায়ণ' মুক্তির প্রায় দুই সপ্তাহ বাকি থাকলেও এর মধ্যেই অগ্রিম বুকিং ১০ কোটি রুপি ছাড়িয়েছে। তবে এই হিসাবে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের জন্য আটকে রাখা আসনও অন্তর্ভুক্ত। আসন বাদ দিলে দর্শকদের কেনা টিকিটের মূল্য প্রায় ৮ কোটি রুপি।
ছবিটির হিন্দি সংস্করণ থেকেই সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে, বিশেষ করে মহারাষ্ট্র, দিল্লি ও কর্ণাটক রাজ্যে। মুম্বাইয়ের ফিনিক্স প্যালাডিয়ামের পিভিআর আইকনে আইম্যাক্সের টিকিটের দাম ৩ হাজার ১৭০ রুপি পর্যন্ত উঠেছে।



