রজনীকান্ত অভিনীত নতুন ছবি ‘জেলার ২’ বক্স অফিসে রেকর্ড গড়েছে। মুক্তির মাত্র দুই দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় ২০৯ কোটি ১০ লাখ রুপি ছাড়িয়েছে। প্রথম দিনে ছবিটি আয় করেছিল ১২৫ কোটি ২৫ লাখ রুপি, যা রজনীকান্তের ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়।
দ্বিতীয় দিনে ছবির আয় কিছুটা কমলেও বিশ্বব্যাপী মোট আয় ২০০ কোটি রুপি ছাড়িয়ে যায়। ভারতের বাজারে দুই দিনে নিট আয় ৯৫ কোটি ৩০ লাখ রুপি এবং বিদেশ থেকে এসেছে ৯৭ কোটি রুপি। এই আয় ২০২৩ সালের আগের ছবি ‘জেলার’-এর প্রথম দুই দিনের আয়ের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।



