তামিল সিনেমার মহাতারকা রজনীকান্ত জানিয়েছেন, সুপারস্টার পরিচয়ের চেয়ে তিনি বাস কন্ডাক্টর হিসেবেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জেলার ২’-এর প্রচারণার অংশ হিসেবে এক অনুষ্ঠানে তিনি তাঁর অতীতের কথা স্মরণ করেন। পাঁচ বছর বাস কন্ডাক্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছে।
রজনীকান্ত বলেন, ‘জেলার ২’-এর মতো বড় তারকা ইমেজের চেয়ে তাঁর কাছে বাস কন্ডাক্টরের খাকি পোশাক এবং যাত্রীদের সঙ্গে কথা বলার স্মৃতি অনেক বেশি প্রিয়। তিনি প্রায়ই বেঙ্গালুরুতে যান এবং বাস দেখলে তাঁর পুরোনো দিনের কথা মনে পড়ে।



