অভিনেত্রী মেহজাবীন চৌধুরী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তারকাদের মুখ বসিয়ে তৈরি করা আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, কবে থেকে অন্যের অপমান ও অসম্মান উপার্জনের মাধ্যম হয়ে উঠেছে।
মেহজাবীন তাঁর ফেসবুক পোস্টে শুধু ভুয়া কনটেন্ট তৈরি নয়, বরং জেনেবুঝে সেগুলো শেয়ার করে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের বিবেকবোধ নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, এটি কোনো বিনোদন নয়, বরং একটি অপরাধ। ভিউ ও লাইকের আশায় অন্যের সম্মানহানি করা উদ্বেগজনক বলে তিনি মন্তব্য করেন।



