বলিউড অভিনেতা ইমরান খান এবং তার প্রেমিকা লেখাও ওয়াশিংটন মুম্বাইয়ে একটি বিক্ষোভে অংশ নিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন। ভারতের দিল্লিতে চলমান বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
কোকোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে সংশ্লিষ্ট এই কর্মসূচিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করা হয়। বিধিনিষেধ অমান্য করে জমায়েতের চেষ্টা করায় পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে, যাদের মধ্যে ইমরান ও লেখাও ছিলেন। আটকের পর পুলিশের গাড়ির ভেতর থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে লেখাও জানান যে তারা কোথায় যাচ্ছেন তা তারা জানেন না।







