দেশের ৩০টি ব্যাংক প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে। এ কারণে এসব ব্যাংকের কার্ড, এটিএম, পিওএস, কিউআরসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নির্দিষ্ট সময়ের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংককে না জানিয়ে ব্যাংকগুলোর এমন সিদ্ধান্তে গভর্নর মোস্তাকুর রহমান ক্ষোভ প্রকাশ করেছেন।
কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত কয়েকটি কার্ড ও লেনদেন সেবা বন্ধ থাকবে। এর আওতায় ক্রেডিট, ডেবিট, প্রিপেইড কার্ড, এটিএম, আইবিএফটি এবং কিউআর লেনদেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে মধুমতি ব্যাংক। তবে ডেবিট কার্ডের লেনদেন স্বাভাবিক থাকবে।





