বিজয়া দশমীতে দেবী দুর্গার বিদায়বেলায় সিঁদুর খেলায় মেতে উঠলেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। ভবানীপুরের ঐতিহ্যবাহী মল্লিকবাড়ির দুর্গাপূজায় পরিবারের সঙ্গে দেবীবরণ ও সিঁদুরখেলার রীতিতে অংশ নেন তিনি। লাল পাড়ের সাদা শাড়ি, লাল ব্লাউজ ও সোনার গয়নায় সাবেকি সাজে কোয়েলকে দেখা যায়।
পুজোর প্রথম দিন থেকেই মল্লিকবাড়ির নানা আয়োজনে সক্রিয় ছিলেন কোয়েল। অষ্টমীতে অঞ্জলি দেওয়ার পাশাপাশি স্বামী নিসপাল সিংহ রানে ও দুই সন্তান কবীর ও কাব্যাকেও সঙ্গে নিয়েছিলেন তিনি। দশমীতেও পরিবারের সদস্যদের সঙ্গে দেবীকে বিদায় জানানোর পর ঐতিহ্যবাহী সিঁদুরখেলার মধ্য দিয়ে বিজয়ার আনন্দ উদযাপন করেন অভিনেত্রী।








