বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল মশা নিধন ও জনসচেতনতা অভিযান শুরু করেছে। ৩০ আগস্ট শনিবার পুরাতন পুলিশ লাইন, নূর মসজিদ ও চালতেতলা এলাকায় মশক নিধন ওষুধ স্প্রে করা হয়।
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুনের উদ্যোগে কার্যক্রম চলছে। বর্ষায় পানি জমার কারণে এডিস মশা বাড়ছে, তাই পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে।






