মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে একসঙ্গে দেখা যায়। পাপারাজ্জিদের অনুরোধে ছবি তোলার সময় রণবীর হঠাৎ এক ফটোগ্রাফারের উপর চিৎকার করে ওঠেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, রণবীর, আলিয়া, ভিকি এবং সঞ্জয়কে রেস্তোরাঁর বাইরে পোজ দিতে। রণবীর কালো জিন্সের সঙ্গে জলপাই-সবুজ শার্ট এবং আলিয়া নিওন-সবুজ পোশাকে ছিলেন। ভিকি সাদা শার্ট ও কালো প্যান্টে সাদামাটা ছিলেন।
ফটোগ্রাফারদের বারবার আলিয়া ও ভিকির সাথে পোজ দেওয়ার অনুরোধে রণবীর বলেন, ‘তুমি অনেক কথা বলছ’। এই মন্তব্যের পর নেটনাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ রণবীরের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন, আবার কেউ তাঁর বিরক্তিকে স্বাভাবিক বলে মনে করছেন। রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় রণবীর তাঁর স্ত্রীকে আগলে গাড়িতে তোলেন।





