অভিনেত্রী অপর্ণা ঘোষ বর্তমানে স্বামীর সঙ্গে ইউরোপে ছুটি কাটাচ্ছেন। পূজার লম্বা ছুটিতে তিনি মোট ৯টি দেশ ঘোরার পরিকল্পনা করেছেন। জাপানে বসবাস করার কারণে অভিনয়ে নিয়মিত দেখা যায় না তাকে। তবে এবার স্বামীর সঙ্গে তিনি ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করছেন।
এখন পর্যন্ত কোন কোন দেশ তিনি ঘুরেছেন, তা ছবির মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অপর্ণা। তার এই ইউরোপ ভ্রমণ ভক্তদের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি করেছে।



