মহালয়ার পর থেকেই পূজার আমেজ শুরু হয়ে গেছে। আগামীকাল শুক্রবার ষষ্ঠী। এর আগেই অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী তার ফেসবুক পেজে পূজার সাজে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আই ডোন্ট ফলো দ্য স্পটলাইট, আই বিকেম ইট’।
ছবিগুলোতে মন্দিরাকে একটি মেরুন রঙের ফিটেড গাউনে দেখা যাচ্ছে। পূজার আগে তার এই নতুন সাজ ভক্তদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তার এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ভক্তরা তার সৌন্দর্যের প্রশংসা করছেন।



