জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খান বাংলাদেশে আসছেন। আগামী ৪ থেকে ৮ নভেম্বর ঢাকার গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিতব্য ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’-এর পঞ্চম সংস্করণে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এই প্রদর্শনীতে তার মা, ফ্যাশন ডিজাইনার ফারহানা সোহেলের নকশা করা পোশাকও স্থান পাবে।
প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। আয়োজনের তৃতীয় দিন, শুক্রবার (৬ নভেম্বর) বিলাল আব্বাস খান উপস্থিত থাকবেন। এই আয়োজনে পাকিস্তানের ঐতিহ্যবাহী জীবনধারা, ফ্যাশন ও খাবারের আয়োজন থাকবে, যা বাংলাদেশি দর্শকদের সামনে তুলে ধরা হবে।









