পাকিস্তানের রিয়েলিটি শো ‘তামাশা ৫’-এর রানারআপ এজরা আয়েশা জানিয়েছেন, তিনি এ পর্যন্ত ৬০ থেকে ৭০টি বিয়ের প্রস্তাব পেয়েছেন। এর মধ্যে কয়েকজন বিবাহিত পুরুষের প্রস্তাবও ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
এজরা আরও বলেন, এক বিবাহিত রাজনীতিবিদ তাকে বিয়ে করলে গাড়ি, ক্রেডিট কার্ড ও ভ্রমণের মতো বিলাসী সুযোগ-সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক বিবাহিত পুরুষও তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বলেছিলেন যে তার স্ত্রী দ্বিতীয় বিয়ে মেনে নিতে রাজি আছেন। তবে এজরা স্পষ্ট জানিয়েছেন, তিনি বিবাহিত কোনো পুরুষকে বিয়ে করতে চান না এবং অন্য কোনো নারীর সংসার ভাঙতে চান না।



