চার দশকের অভিনয়জীবনে আড়াই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। সম্প্রতি এক চলচ্চিত্র উৎসবে তিনি নিজের অভিনীত মাত্র ১১টি ছবিকে ভালো বলে মন্তব্য করেছেন। তাঁর এই কথায় উপস্থিত দর্শকেরা বেশ অবাক হন।
পরেশ রাওয়াল জানান, তাঁর পছন্দের তালিকায় থাকা ছবিগুলোর মধ্যে রয়েছে 'সরদার', 'তামান্না', 'ওয়ে লাকি! লাকি ওয়ে!', 'মুম্বাই মেরি জান', 'দ্য স্টোরিটেলার', 'হেরা ফেরি' ও 'ডাকাইত'। তবে তিনি সব ছবির নাম উল্লেখ করেননি।








