চিত্রনায়িকা পরীমনি সম্প্রতি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়া আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, 'আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা নয়। প্রথম তিন-চারদিন তো পাত্তা দেইনি।'
সোমবার (১৯ অক্টোবর) একটি অনুষ্ঠানে পরীমনি বলেন, 'কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সুতরাং এ বিষয়ে সোচ্চার হওয়া জরুরি।' তিনি এআই প্রযুক্তির অপব্যবহার করে নারীদের হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং এমন অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।








