ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তৈরি একটি বিকৃত ও ভুয়া ভিডিওর কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। একটি বেসরকারি টিভি চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করে এই ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকায় এক অনুষ্ঠানে পরীমনি বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারাজীবন ঝামেলা হবে আর ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। এখন বিষয়গুলো আমার ভালোই লাগে, এনজয় করি।’ তিনি এআই প্রযুক্তি ব্যবহার করে নারীদের ডিজিটাল হয়রানি বৃদ্ধির উদ্বেগ প্রকাশ করেন এবং সাধারণ নারীদের সুরক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।








