ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করেছেন ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মছার। ইসরায়েলগামী উড়োজাহাজটিতে সহ-পাইলট হামলা চালানোর চেষ্টা করলে তিনি তাকে প্রতিহত করেন। এই উত্তেজনাকর মুহূর্তের বর্ণনা তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দিয়েছেন।
ঘটনাটি ঘটে সৌদি আরবের ওপর দিয়ে ওড়ার সময়। সহ-পাইলটের হামলায় আহত হওয়ার পরও ক্যাপ্টেন মছার প্রাণপণ লড়াই করে ককপিটের দরজা খুলে দেন। এরপর যাত্রীরা হামলাকারীকে কাবু করেন। বর্তমানে ভারতীয় এই পাইলট আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।









