মালয়ালম সিনেমার নতুন থ্রিলার ‘প্রধমা দৃষ্টিয়া কুট্টাকার’ মুক্তি পাওয়ার পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই সিনেমাটি দেখে মন্তব্য করছেন যে এটি জিতু জোসেফের জনপ্রিয় সিনেমা ‘দৃশ্যম’-এর চেয়েও ভালো। অল্প বাজেটে নির্মিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করার পর সম্প্রতি ওটিটিতেও মুক্তি পেয়েছে।
‘প্রধমা দৃষ্টিয়া কুট্টাকার’ অর্থ ‘প্রথম দৃষ্টিতে অপরাধী’। সিনেমাটি পুলিশি তদন্তের পাশাপাশি চরিত্রগুলোর ব্যক্তিগত জীবন ও দুর্বলতাগুলো তুলে ধরেছে। ‘দৃশ্যম’-এর মতো এখানেও একটি পরিবারকে কেন্দ্র করে গল্প আবর্তিত হয়েছে, তবে ভিন্ন দৃষ্টিকোণ থেকে। আলিনা (পার্বতী) নামের এক পুলিশ কর্মকর্তার চোখে ঘটনাগুলো দেখানো হয়েছে, যিনি সদ্য স্বামীকে হারিয়েছেন এবং একটি ছোট মেয়েকে নিয়ে জীবনযাপন করছেন।



