নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা কানিজ রাবেয়া রথি দীর্ঘদিন পর মিডিয়াতে মুখ দেখালেন। সম্প্রতি ইমপ্রেস টেলিফিল্মের ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমার প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে তিনি জানান, পারিবারিক সমস্যার কারণে অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন। বর্তমানে দুই সন্তানকে নিয়ে সুখে আছেন তিনি।
রথি বলেন, ভালো কোনো কাজ পেলে অভিনয়ে ফেরার কথা ভাববেন। যদিও অনেক বছর গ্যাপ হয়ে যাওয়াতে ফিরে আসার সাহস পান না তিনি। তবে চলচ্চিত্রের প্রতি তার আগ্রহ এখনো আছে এবং নতুন সিনেমা মুক্তি পেলে হলে গিয়ে দেখার চেষ্টা করেন।







