অভিনেতা নামির খান সম্প্রতি তার আঙুলে একটি সোনালি আংটি পরা ছবি পোস্ট করেছেন, যা তার বাগ্দান নিয়ে জল্পনা উস্কে দিয়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বুঝে নিন, আর বিরক্ত করবেন না।’ এই রহস্যময় বার্তা ভক্তদের মধ্যে নতুন গুঞ্জন তৈরি করেছে যে, তিনি ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছেন।
‘দার–ই–নাজাত’ ধারাবাহিকে জামিল চরিত্রে অভিনয়ের মাধ্যমে বর্তমানে আলোচনায় রয়েছেন নামির। যদিও তিনি তার বাগ্দানের বিষয়টি স্পষ্ট করেননি বা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে ভক্তদের অনেকেই তাকে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন।



