দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাঘম’ (টিভিকে) এবার পশ্চিমবঙ্গে তাদের কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলটির প্রথম রাজ্য কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তামিলনাড়ুতে সাফল্যের পর দলটি বাংলার মাটিতেও শিকড় গাড়তে চাইছে।
দলটির পশ্চিমবঙ্গের কো-অর্ডিনেটর চৈতালি রায় জানিয়েছেন, আপাতত ভোটের ময়দানে নামার চেয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা ও কর্মসংস্থানের মতো বিষয়গুলোতে গুরুত্ব দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত ছিলেন। আগামী দিনে তারা নির্বাচনে লড়বেন কিনা, তা নির্ভর করবে সাধারণ মানুষের ইচ্ছার ওপর।







