ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের মোট ১৪ জন নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সংশ্লিষ্ট দল ও সংগঠনের পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় শৃঙ্খলাবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্তির কারণ হিসেবে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে বহিষ্কারের কারণ হিসেবে রাড্ডায় হামলার ঘটনার উল্লেখ নেই।



