ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন অব্যাহত রয়েছে। তার শাশুড়ি তায়্যেবেহ মাহরুযাদেহ দাবি করেছেন যে, প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির দাফন ও শেষ বিদায়ের রাতে তিনি মাশহাদের ইমাম রেজা মাজারে মোজতবা খামেনিকে উপস্থিত দেখেছিলেন। তিনি দাবি করেন, মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ ছিলেন।
উল্লেখ্য, মোজতবা খামেনিকে চলতি বছরের মার্চে ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা মনোনীত করা হলেও তিনি জনসমক্ষে আসেননি এবং তার সব নির্দেশ লিখিতভাবে প্রকাশ করা হচ্ছে। তার শাশুড়ির এই দাবির পক্ষে কোনো ছবি বা ভিডিও প্রমাণ প্রকাশ করা হয়নি, তবে সরকারি মহল থেকে তার সুস্থতার কথা বারবার বলা হচ্ছে।



