রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি বাসা থেকে ১৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মী বলে দাবি করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উত্তরা পশ্চিম থানা-পুলিশ ওই অভিযান চালায়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানিয়েছেন, নাশকতার পরিকল্পনার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বাসাটি আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্যের। যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




