চিকিৎসক তাসনিম জারা বলেছেন, দেশজুড়ে জমি, বাড়ি ও দোকান দখলের খবর পাওয়া যাচ্ছে এবং এসবের জন্য স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১ নম্বরে একটি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তাসনিম জারা আরও বলেন, বিএনপি তাদের একজন নেতাকে বহিষ্কার করেছে, যা একটি ভালো উদ্যোগ। তবে এই বহিষ্কারের পর প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে কিনা এবং কেন স্থানীয় নেতারা এমন দখলের আসকারা পাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর মানুষের আস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।



